‘ভ্যাট-ব্যবস্থা স্বচ্ছ ও সহজ করা হচ্ছে’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ০২:৫৭

সরকার ভ্যাট দাতাদের যে কোনো প্রকার হয়রানি বন্ধ করে অধিক সহজ পদ্ধতিতে ভ্যাট আদায় করতে চায় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ভ্যাট-ট্যাক্স দিতে যাতে কোনো প্রকারের হয়ারানির স্বীকার হতে না হয় সেদিকে আমরা নজর দিয়েছি। প্রয়োজনীয় কাগজ দিয়ে বাসায় বসেই যাতে ভ্যাটের কাজ শেষ করতে পারেন সেই জন্য অনলাইন ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশনের সভাপতি আবুজর গিফারী জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন সমস্যা কাস্টমসের হয়রানি ও ভ্যাট নিয়ে দাবি তুলে ধরেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আমির হোসেন নুরানী। এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ নাসির উল্লাহ, সহসভাপতি ও ওয়ার্ড কমিশনার মো. আবু সাঈদ, হাবিবুর রহমান হাবু, সহসভাপতি মাহমুদ আলম, সংগঠনের উপদেষ্টা জয়নাল আবেদিন তালুকদার, ব্যারিস্টার সামিউর রহমান, বিভাগীয় ভ্যাট কর্মকর্তা মিজানুর রহমান, মোফাজ্জেল হোসেন প্রমুখ।