‘খুশিতে ঠ্যালায় ঘোরতে’—এমনই এক ট্রেন্ড এসে গেছে যে, সব কথায় এখন এই ট্রেন্ড চলছে। যেমন —
v বাথরুমে এত গন্ধ তাও আপনি বাথরুমে এতক্ষণ কী করছেন?
—আমার এই খানে থাকতে ভাল্লাগতেছে।
v আপনার গার্লফ্রেন্ড আপনাকে ব্রেকআপ করে জাস্ট ফ্রেন্ডের সাথে কেন চলে গেল?
—খুশিতে, ঠ্যালায়, ঘোরতে।
v আপনার তো বউ আছে তবুও আপনি গার্লস স্কুলের সামনে কেন ঘুরছেন?
—আমার এইখানে থাকতে ভাল্লাগতেছে।
v আপনার তো বাজার করা শেষ তবুও কেনো ঘোরাঘুরি করছেন?
—আমার এখানের সেলসম্যানদের দেখতে ভালো লাগতেছে।
মাহবুব নাহিদ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
