ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানির পরিচালক বদরুদ্দোজা মান্নান আর নেই। বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
বদরুদ্দোজা মান্নান প্রয়াত মেজর জেনারেল আব্দুল মান্নান সিদ্দিকীর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানির পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
আরো পড়ুন : আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধির মনোনয়ন বোর্ডের সভা শনিবার
তিনি দুই কন্যা, নাতি-নাতনি সহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মেয়ে ড. মালিহা মান্নান আহমেদ বিশিষ্ট গবেষক ও উদ্যোক্তা। তিনি জেমকন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অর্গানিকেয়ারের প্রতিষ্ঠাতা পরিচালক।
ইত্তেফাক/ইউবি
