আপনার রাশিফল

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২০:১৬

মুহম্মদ আনিসুল হক

২৬ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ১১ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১০ জমাদিউল আওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৫০ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি। আপনার শুভ সংখ্যা: ৮। শুভ বার: শনি। শুভ রত্ন: নীলা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। ব্যয় বাড়তে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের পরামর্শ গ্রহণ করুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। প্রয়োজনে পিতার যথাযথ চিকিত্সার ব্যবস্থা করুন। কোনো সামাজিক কাজে অংশ নিতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। জ্ঞানস্পৃহা বাড়তে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দাম্পত্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। শত্রুপক্ষের তত্পরতা বাড়তে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। কোনো ব্যাপারে বিবাদে জড়ানো ঠিক হবে না।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। বিদ্যার্থীরা পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আধ্যাত্মিক চিন্তাচেতনায় সমৃদ্ধি আসতে পারে। জ্ঞানস্পৃহা বাড়বে। উত্তেজনা পরিহার করুন। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মাথাব্যথায় ভুগতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।