নারীকে গলা কেটে হত্যা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২২:৪৩

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

শাহজাদপুরে বৃহস্পতিবার গভীর রাতে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত নারগু খাতুন (৩৬) উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু পূর্বপাড়ার ইসমাইল সরদারের মেয়ে। শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, গভীর রাতে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।