মধ্য আফ্রিকায় বুরুন্ডির ৩ শান্তিরক্ষী নিহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৪:০২

  মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে অজ্ঞাত সশস্ত্র যোদ্ধাদের হামলায় বুরুন্ডির তিন শান্তিরক্ষী নিহত হয়েছে। জাতিসংঘ শুক্রবার এ খবর জানিয়েছে।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে এ হামলায় বুরুন্ডির তিন শান্তিরক্ষী নিহত ও আরো দুইজন আহত হয়েছে।

রোববার অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে বড়ো বড়ো বিদ্রোহী গ্রুপগুলো তাদের ঘোষিত যুদ্ধবিরতি থেকে পিছু হটার একদিন পর এ হামলা চালানো হলো।

ইত্তেফাক/এআর