বৈচিত্র্যময় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে 'ডাইভারসিটি টক' আজ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৫:০৪

আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচনা অনুষ্ঠান 'ডাইভারসিটি টক' এর শেষ পর্ব। শনিবার রাত ৮টায় দ্যা আর্থ সোসাইটির আয়োজনে এবং ইউএনডিপি বাংলাদেশ-এর ডাইভারসিটি ফর পিস এর সহযোগিতায় অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানের আলোচনার বিষয় 'কোভিড-১৯ মহামারির সময়ে বৈচিত্র্যময় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান'।

বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেড (আরটিভি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসেকা আয়েশা খান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. সাদেকুল আরেফিন, নিজেরা করি-এর সেক্রেটারি, মানবাধিকার কর্মী ও ওয়ান বিলিয়ন রাইজিং বাংলাদেশের কো-অর্ডিনেটর খুশি কবির, বাংলাদেশ আদিবাসী গণফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং এবং সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউমান ডেভেলপমেন্ট (এসইএইচডি)-এর গবেষক ও পরিচালক ফিলিপ গাইন।

বিশেষ এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক ইত্তেফাক এবং আরটিভি।

এর আগে 'ডাইভারসিটি টক' অনুষ্ঠানের আরও তিনটি পর্ব অনুষ্ঠিত হয়েছে, যেখানে 'কোভিড-১৯ এর সময়ে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে শান্তির দূত হিসেবে যুবকদের ভূমিকা',  'আন্তঃসাংস্কৃতিক সম্প্রীতি বজায় রাখতে এবং কোভিড-১৯ প্রতিরোধে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সচেতনতা সৃষ্টিতে প্রযুক্তি ও ডিজিটাল মাধ্যমের ভূমিকা' এবং 'কোভিড-১৯ প্রতিরোধে বাদ যাবেনা কেউই' অর্থাৎ কোভিড-১৯ সময়ে যেন আমাদের পিছিয়ে পরা সকল জনগোষ্ঠীরাও যেন সমাজের সকল নাগরিকদের মতও সবরকম সুযোগ সুবিধা ভোগ করতে পারে তাই নিয়ে আলোচনা করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি