জীববিজ্ঞান দ্বিতীয়পত্র
সুলতানা নাসরীন আক্তার
সহযোগী অধ্যাপক
গুলশান ডিগ্রী কলেজ
গুলশান ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা সেন্টমার্টিন দ্বীপে শিক্ষা সফরে গিয়ে সমুদ্রের বেলাভূমি থেকে নানারকম জীব সংগ্রহ করল। কোনটার পানি সংবহনতন্ত্র আছে। কোনটার দেহ শক্ত খোলসে আবৃত। এই প্রবাল দ্বীপটি তৈরীতে একটি পর্বের প্রাণীর অবদান অনস্বীকার্য
ক) প্রতিসাম্য কি? ১
খ) ট্যাগমাটাইজেশন বলতে কি বুঝ? ২
গ) উদ্দীপকের শেষ প্রাণীটি কিভাবে উদ্ভিদের সাথে সহাবস্থানের মাধ্যমে বসবাস করে ব্যাখ্যা করো। ৩
ঘ) উদ্দীপকের ১ম ও ২য় বৈশিষ্ট্য কোন কোন পর্বের? সেই পর্ব দুটির তিনটি করে অনন্য বেশিষ্ট্য ও উদাহরণ [ বৈজ্ঞানিক নাম] দাও। ৪
উত্তরঃ
(ক) প্রাণিদেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থান কে প্রতিসাম্য বলে।
(খ) Arthropoda পর্বভুক্ত প্রাণীর দেহ বাহ্যিকভাবে খণ্ডায়িত হলেও অধিকাংশ ক্ষেত্রে খণ্ডক স্পষ্ট নয় বরং দেহের বিভিন্ন স্থানে কিছু কিছু খণ্ডক একত্রিত হয়ে কয়েকটি নির্দিষ্ট অঞ্চল গঠন করে। এভাবে সৃষ্ট প্রত্যেকটি অঞ্চল ট্যাগমা নামে পরিচিত। আর ট্যাগমার মাধ্যমে দেহের অঞ্চলীকরণকে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন বলে।
(গ) উদ্দীপকের প্রবাল দ্বীপ তৈরীর ক্ষেত্রে যে পর্বের প্রাণীর অবদানের কথা বলা হয়েছে তা নিডারিয়া পর্বের প্রাণীরা। নিডারিয়া পর্বের অন্যতম প্রতীক প্রাণী Hydra. Chlorohydra Viridissima নামক সবুজ হাইড্রা ও Zoochlorolla নামক শৈবালের ঘনিষ্ঠ সম্পর্ক লক্ষ্য করা যায়। এরা দুটি ভিন্ন প্রজাতির হওয়া সত্ত্বেও একসাথে বসবাস করে, কারণ এরা পরস্পর পরস্পরের নিকট হতে কম বেশি উপকৃত হয়। নীচে তা দেয়া হলো
শৈবাল যেভাবে উপকৃত হয় :
আশ্রয়: শৈবাল হাইড্রার অন্ত:কোষীয় পেশী আবরণী কোষে আশ্রয় নেয়।
খাদ্য উত্পাদন :Hydra শ্বসনে যে CO2 নির্গত করে তা শৈবাল সালোক সংশ্লেষণের কাচামাল হিসাবে ব্যবহার করে।
বর্জ্য নিষ্কাশন : Hydra এর বিপাকীয় কাজের ফলে সৃষ্ট নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ শৈবাল বিভিন্ন কাজে ব্যবহার করে সেখানকার পরিবেশ পরিচ্ছন্ন রাখে।
Hydra যেভাবে উপকৃত হয় :
পুষ্টি চাহিদা : উত্পাদন করে তার উদ্বৃত্ত অংশ গ্রহণ করে নিজের শর্করা জাতীয় খাদ্যের চাহিদা পূরণ করে।
শ্বসন : সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উত্পাদনের সময় শৈবাল যে O2 ত্যাগ করে, Hydra তা শ্বসনে ব্যবহার করে।
পরিবেশ সংরক্ষণ : Hydra এর বিপাকীয় কাজের ফলে সৃষ্ট নাইট্রোজেন জাত পদার্থ শৈবাল গ্রহন করায় Hydra সহজেই বর্জ্যমুক্ত হয়।
অতএব উপরে উল্লেখিত বিবরণে দেখা যায় উদ্ভিদ (শৈবাল) ও ১টি প্রাণী (Hydra) ঘনিষ্ঠ অবস্থানের মাধ্যমে পরস্পর উপকৃত হচ্ছে। তাদের ঐ ধরনের সাহচর্যকে মিথোজীবিতা (Symbiosis) বলে।
(ঘ) উদ্দীপকে গুলশান ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা সেন্ট মার্টিন দ্বীপে শিক্ষাসফরে গিয়ে সমুদ্রের বেলাভূমিতে ঘুরাঘুরির সময় নানারকম প্রাণী দেখতে পায়। উদ্দীপকে যে পানিসংবহন তন্ত্র বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তা Echinodermata পর্বের অন্যতম বৈশিষ্ট্য । নিচে একাইনোর্ডামাটা পর্বের তিনটি অন্যন্য বৈশিষ্ট্য দেওয়া হলো :
(১) পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চঅরীয় প্রতিসম, অখণ্ডায়িত ।
(২) দেহ মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত, মৌখিক তলে পাচঁটি অ্যাম্বুল্যাক্রাল খাদ দেখা যায়।
(৩) নালিকা পদের দ্বারা চলন সম্পন্ন করে।
উদাহরণ: Hydra vulgaris.
উদ্দীপকের দ্বিতীয় যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে অর্থাত্ খোলস আবৃত দেহ ইহা Mollusea পর্বের প্রাণীদের মধ্যে দেখা যায়। নীচে Mollusea পর্বের অন্যান্য তিনটি বৈশিষ্ট্য দেয়া হলো।
এদের মাংসল নরম দেহ ম্যান্টাল নামক পাতলা আবরণে আবৃত।
পোষ্টিকনালী প্যাচানো অর্থাত্ U আকৃতির।
মুখ গহব্বরে কাইটিন নির্মিত একটি রেতিজিহ্বা বা র্যাডুলা থাকে (Bivalvia) ব্যতীত উদাহরণ: Pila globosa (আপেল শামুক)।
