‘সেই অস্ত্র’ কবিতায় অস্ত্র শব্দটি কোন শব্দের নামান্তর?

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৮:৪৪

মো. সুজাউদ দৌলা, সহকারি অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ .ঢাকা

বাংলা প্রথমপত্র

১। ‘বিজ্ঞতম তুমি’-কাকে বলা হয়েছে?

ক) মেঘনাদ খ) কুম্ভকর্ণ গ) রামচন্দ্র ঘ) বিভীষণ

২। ‘ধনীর দোষেই দরিদ্র চোর হয়।’ কারণ-

i. ধনীরা ৫০০ জনের খাবার ভোগ করে

ii. ধনীরা সম্পদ চুরি করে

iii. ধনীরা গরীবদের বঞ্চিত করে

নিচের কোনটি সঠিক?

ক) i    খ) ii       গ) iii                             ঘ) i, ii ও iii

৩। রহিমা কেমন স্বভাবের নারী?

ক) রাগীক) অত্যন্ত ধূর্ত গ) ভীতুঘ) চটপটে

৪। ‘সেই অস্ত্র’ কবিতায় অস্ত্র শব্দটি কোন শব্দের নামান্তর?      ক) ঘৃণা          খ) ভালোবাসা     গ) স্নেহ           ঘ) মায়া

৫। আবেস্তা কাদের ধর্মগ্রন্থ?

ক) আরবদের খ) কাপালিকদের

গ) মিসরীয় দেবী পূজারীদের

ঘ) ইরানি অগ্নি উপাসকদের

৬। বৃক্ষের দিকে তাকালে জীবনের কী সহজ হয়?

ক) সার্থকতা খ) তাত্পর্য গ) সফলতা             ঘ) গুরুত্ব

৭।‘মৌমাছি একজোট হয়ে মৌচাক তৈরি করে। এদের মধ্যে রয়েছে শৃঙ্খলা।’ এখানে মৌমাছির সঙ্গে ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য আছে?

ক) বাঘের খ) সিংহের গ) পিঁপড়ার               ঘ) নেকড়ের

নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:

দেবীপুর গ্রামের প্রান্তিকজনরা একবেলা খেতে কাজ করে, বাকি বেলা গঞ্জে তরকারি বিক্রি করত। এখন তারা গ্রাম থেকে গঞ্জে অটোরিক্সা চালায়, অবসরে চায়ের দোকানে গল্প করে। আপাত তাদের উন্নয়ন দেখলেও অর্থনীতির অবস্থা তাদের পূর্বের মতোই আছে। মোড়ল মজিবর হাওলাদার বিষয়টি সবাইকে বুঝালেন।

৮। উদ্দীপকের অটোরিক্সা চালনার সাথে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কীসের তুলনা করা হয়েছে?

ক) পাটকল                                             খ) বস্ত্রশিল্প

গ) রেশম শিল্প                                        ঘ) মৃিশল্প

৯। উদ্দীপকের মজির হাওলাদার ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

ক) তিতুমীরখ) চিত্তরঞ্জনগ) ভাসানীঘ) শেরেবাংলা

১০। বিড়াল কেন খাওয়া না পেলে চুরি করবে?   

i. সংসারের মাছ মাংসে তার অধিকার আছে  

ii. পেটের ক্ষুধা আদর্শ বোঝে না

iii. সময় মতো খাবার পায় না বলে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                                                খ) ii ও iii

গ) i ও iii                                               ঘ) i, ii ও iii

১.ঘ ২গ ৩.গ৪ খ ৫.ঘ ৬.খ ৭.গ ৮.গ ৯. গ ১০.ঘ