উত্পাদন ব্যয় হিসাব

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৮:৪৪

হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

হেমায়েত হোসেন, সহকারী অধ্যাপক

কোয়ালিটি এডুকেশন কলেজ, ঢাকা

 

 

 

 

 

জারা ফ্যাশন (স্প্যানিশ) লিমিটেড এর নিম্নোক্ত তথ্যাবলি অবলম্বনে রিতা, মিতা, সবিতা ও কবিতার মজুরি নির্ণয় করো :

ঘণ্টা প্রতি প্রমাণ উত্পাদন                               ১৫ একক

ঘণ্টা প্রতি নিয়মিত মজুরি                                                ৬০ টাকা

মঞ্জুরীকৃত মজুরি :

প্রমাণ উত্পাদনের নিম্নে কার্য হারের                  ৯০%

প্রমাণ উত্পাদনের সমান কার্য হারের                 ১০০%

প্রমাণ উত্পাদনের উর্ধ্বে কার্য হারের                 ১১০% পাবে

প্রমাণ সময় সাপ্তাহিক :                                  ৪৮ ঘণ্টা

শ্রমিক কর্তৃক প্রকৃত উত্পাদন :

রিতা                                                          ৭২০ একক

মিতা                                          ৭৮০ একক

সবিতা                                       ৭০০ একক

কবিতা                                       ৯০০ একক

ক) প্রমাণ উত্পাদনের পরিমাণ নির্ণয় করো।                                       ২

খ) শ্রমিকদের মজুরি নির্ণয়ের ক্ষেত্রে মজুরী হার, নিম্নহার ও উর্ধ্বহার নির্ণয় করো।                        ৪

গ) মোট মজুরির পরিমাণ নির্ণয় করো।              ৪

সমাধান :

ক) সাপ্তাহিক প্রমাণ উত্পাদন = ৪৮ ঘণ্টা  ১৫ একক= ৭২০ একক

 

খ) একক প্রতি প্রমাণ মজুরি =        = ৪ টাকা

 

নিম্ন হার ৪´৯০% = ৩.৬০ টাকা

উর্ধ্বহার = ৪ ´১১০% = ৪.৪০ টাকা

গ) মজুরি বিবরণী :

নাম

প্রমাণ উত্পাদন

প্রকৃত উত্পাদন

মজুরির হার

মজুরির পরিমাণ (টাকা)

রিতা

মিতা

সবিতা

কবিতা

৭২০

৭২০

৭২০

৭২০

৭২০

৭৮০

৭০০

৯০০

৪.০০

৪.৪০

৩.৬০

৪.৪০

২,৮৮০

৩,৪৩২

২,৫২০

৩,৯৬০

 

 

 

 মোট

১২,৭৯২