বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতি

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৮:৪৫

সিএম মিরাজুল ইসলাম

বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা

বাংলায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয় — ত্রয়োদশ শতাব্দীতে।

ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়— ত্রয়োদশ শতকে।

আরবদের সিন্ধু অভিযানের নেতৃত্ব দেন— মুহাম্মদ বিন কাসিম (৭১২)।

বাংলার প্রথম মুসলমান শাসক— ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি।

বখতিয়ার খিলজি  বাংলা জয় করেন— ১২০৪ খ্রিস্টাব্দে।

ভারতে মুসলিম শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা — মুহম্মদ ঘুরী।

দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা — ইলতুতমিশ।

ভারতের মুসলমান শাসকদের মধ্যে প্রথম মুদ্রার প্রচলন করেন — ইলতুতমিশ।

হাজ্জাজ-বিন-ইউসুফ ছিলেন— ইরাকের শাসন কর্তা।

সুলতানি আমল

বাংলায় প্রথম স্বাধীন সুলতানী যুগের সূচনা করেন — ফখরুদ্দিন মোবারক শাহ।

মুসলমান সুলতান হিসেবে সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হন — ইলিয়াস শাহ।

সুলতানী আমলে বাংলার রাজধানী ছিল— সোনারগাঁ।

চাঁদপুর হতে চট্টগ্রাম পর্যন্ত রাজপথ তৈরি করেন— ফখরুদ্দিন মোবারক শাহ।

ইবনে বতুতা সোনারগাঁয়ে আসেন— ফখরুদ্দিন মোবারক শাহের আমলে।

সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন —১৭ বার।

সুলতান মাহমুদ শাসনকর্তা ছিলেন ( গজনীর, আফগানিস্তান।

সোমনাথ মন্দির অবস্থিত — গুজরাট, ভারত।

সুলতান মাহমুদের সভাকবি ছিলেন — ফেরদৌসি।

ইবনে বতুতা সোনারগাঁয়ে (বাংলায়) আসেন — ১৩৪৫ সালে।

বাংলাকে ‘দোযখপুর নিয়ামত’ বা ‘ধনসম্পদ পূর্ণ নরক’ বলে অভিহিত করেন — ইবনে বতুতা; কিতাবুল রেহালা গ্রন্থে।

‘তাম্র মুদ্রার’ প্রচলন করেন — মুহাম্মদ বিন তুঘলক।

দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী — সুলতানা রাজিয়া।

সুলতানা রাজিয়া ছিলেন — ইলতুিমশের কন্যা।

‘শাহ-ই-বাঙ্গালা’ উপাধিতে ভূষিত করা হয় — সুলতান ইলিয়াস শাহকে।

দিল্লির ‘কুতুব মিনার’ নির্মাণ করেন — কুতুব উদ্দিন আইবেক।

প্রাচীন বাংলার জনপদ একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে—শামসুদ্দীন ইলিয়াস শাহের আমলে।

নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম নির্ধারণ করে দেয় —আলাউদ্দিন খিলজি।

মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন— আলাউদ্দিন খিলজি।

বাংলাদেশের মধ্যযুগীয় সবচেয়ে বড় মসজিদ— ষাট গমু্বজ মসজিদ।

বাংলায় মুঘল শাসন

মুঘল বংশের প্রতিষ্ঠাতা ( জহির উদ্দিন মুহাম্মদ বাবুর।

ভারতের সর্বশেষ মুঘল সম্রাট ( দ্বিতীয় বাহাদুর শাহ।

বাবরের স্মৃতিচারণমূলক গ্রন্থ হচ্ছে ( তুযুক-ই-বাবরী/বাবুরনামা।

পানিপথ নামক স্থানটি অবস্থিত— ভারতের হরিয়ানা প্রদেশে যমুনা নদীর তীরে।

পানিপথে যুদ্ধ সংঘটিত হয় ( তিনটি।

প্রথম যুদ্ধ : ১৫২৬ সালে [বাবর বনাম ইব্রাহীম লোদি]।

দ্বিতীয় যুদ্ধ:  ১৫৫৬ সালে [আকবরের সেনাপতি বৈরাম খাঁ বনাম হিমু]।

তৃতীয় যুদ্ধ : ১৭৬১ সালে [আহমেদ শাহ আবদালী বনাম মারাঠা শক্তি]।

গ্রন্থাগারের সিঁড়ি হতে পড়ে মারা যান —সম্রাট হুমায়ূন।

মুঘল সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন — সম্রাট আকবর।

‘জিজিয়া কর’ রহিত করেন — সম্রাট আকবর।

আকবর নামা গ্রন্থের রচয়িতা —আবুল ফজল।

বাংলাকে জান্নাতাবাদ বলে ঘোষণা দেন — সম্রাট হুমায়ূন।                  মতামত: ০১৭১৪৭০৫৭২৭