ফুলবাড়ীতে নদী ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৯:৩১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর তীর ভাঙ্গন রোধে এলাকাবাসী মানববন্ধন করেছে। শনিবার বিকেল সাড়ে ৩টায় শেখ হাসিনা ধরলা সেতুর পূর্ব পাড়ের সোনাইকাজী ও পশ্চিম ধনীরাম এলাকার তিন শতাধিক নারী-পুরুষ মিলিত হয়ে ধরলার তীর ভাঙ্গনরোধে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

আরও পড়ুনঃ কসবা সীমান্তে ৩১ রোহিঙ্গাকে পুশব্যাকের চেষ্টা, সর্তক অবস্থানে বিজিবি

এ সময় বক্তব্য রাখেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান (অবঃ),কুটিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছগার আলী, মোহাম্মদ আলী, ইউপি সদস্য এমদাদুল হক, শিমুলবাড়ী ইউনিয়নের মহিলা সদস্য জান্নাতী বেগম, প্রাক্তন ইউপি সদস্য মজিবর রহমান প্রমুখ। 

ইত্তেফাক/নূহু