বিজয় পদক পেলেন অভি মঈনুদ্দীন 

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১৯:৩৪

বিজয়ের মাসের শেষ সময় চলছে। স্বাধীন বাংলাদেশের পঞ্চাশ বছরে পদার্পণ উপলক্ষে বিগত দুই দশক ধরে বিনোদন সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সাংবাদিক অভি মঈনুদ্দীন’কে ‘বিজয় পদক’-এ ভূষিত করা হয়েছে।

বাংলাদেশের পঞ্চাশ বছরে পদার্পণ এবং বিজয় দিবস উপলক্ষে ২৬ ডিসেম্বর রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্যানপ্যাসিফিক সোনারগাঁও’তে আয়োজিত ‘স্টারপ্লাস কমিউনিকেসন বিজয় পদক ২০২০’ অনুষ্ঠানে অভি মঈনুদ্দীনের হাতে ‘বিজয় পদক’ সম্মাননা তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি।

‘বিজয় পদক’ প্রাপ্তি প্রসঙ্গে অভি মঈনুদ্দীন বলেন, ‘আমার সাংবাদিকতা জীবনের চলার পথে বিজয় পদক প্রাপ্তি সত্যিই অনেক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমার মেধা, শ্রম এবং আমার কাজকে মূল্যায়ন করে যারা বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পদার্পণে আমাকে এমন সম্মাননায় ভূষিত করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

তিনি আরো বলেন, মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা, আমার বাবা মায়ের দোয়া সবসময় আছে বিধায় আমি সুস্থ আছি, ভালো আছি এবং আমার পেশাগত কাজ ভালোভাবে করে যেতে পারছি। কৃতজ্ঞতা আমার কাকা আব্দুল হকের প্রতি। অনেক ধন্যবাদ আমার সাংবাদিকতার গুরু আলী ইমাম সুমন ভাইসহ কবির হুমায়ুন ভাই, রনি ভাই, সোহেল ভাই, রিমন ভাইকে। 

অনেক ধন্যবাদ আমার সকল বিনোদন সাংবাদিক ভাই বোনদের প্রতি। আগামী দিনগুলোতে নিজেকে সাংবাদিকতায় নিজেকে আরো ভালোভাবে নিজেকে নিবেদিত রাখতে চাই।’ 

অভি মঈনুদ্দীন চলতি বছরের শুরুতে শ্রেষ্ঠ বিনোদন সাংবাদিক হিসেবে ‘ট্র্যাব’ অ্যাওয়ার্ড লাভ করেন। মাদার ফাউন্ডেশন গোল্ড মেডেল, স্বাধীনতা সংসদ পদক, বাবিসাস পদক, শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরাম’সহ ১৮ বারেরও বেশি শ্রেষ্ঠ বিনোদন সাংবাদিক হিসেবে ভূষিত হয়েছেন।

ইত্তেফাক/জেডএইচ