বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর উদ্যোগে এবং মনডিয়াল এফএনভির সহযোগিতায় গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে ‘শোভন কাজের আলোকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ :বাস্তবতা ও উন্নয়নে সুপারিশ’ শীর্ষক কর্মশালা গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ও বিলসের ভাইস চেয়ারম্যান শিরীন আখতারের সভাপতিত্বে এবং বিলসের নির্বাহী পরিষদের সদস্য মো. আব্দুল ওয়াহেদের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিলসের মহাসচিব ও নির্বাহী পরিচালক নজরুল ইসলাম খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। বক্তব্য রাখেন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর যুগ্ম-সমন্বয়কারী ও বিলসের উপদেষ্টা পরিষদের সদস্য শহিদুল্লাহ চৌধুরী, বিলসের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসাইন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, বিলসের পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী নাজমা ইয়াসমীন, লেবার রাইটসের জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি
