পশ্চিমবঙ্গের অশোকনগরের হেমাঙ্গ সাংস্কৃতিক সংস্থার রজতজয়ন্তী বর্ষে এপার বাংলা-ওপার বাংলা উত্সবে আগামীকাল প্রদর্শিত হবে নাট্যধারার নাটক ‘আয়না বিবির পালা’। রবিউল আলমের নাট্যরূপ ও নির্দেশনায় নাটকটির নব-নির্দেশনা ও কোরিওগ্রাফি করেছেন লিটু সাখাওয়াত। উত্সবটি উদ্বোধন করা হয় নাট্যধারা প্রযোজিত ‘টিকটক’ নাটকটি মঞ্চায়নের মাধ্যমে।
‘কলঙ্ক’র শুটিং শেষ করেছেন আলিয়া ভাট। তার বিপরীতে আছেন বরুণ। বরুণকে নিয়ে আলিয়া বলেন, ‘বরুণের কাজের প্রতি দায়িত্বশীলতা আর অসাধারণ এনার্জি দেখে আমি অভিভূত।’
শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘খলনায়ক’। জুনায়েদ হোসেন ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনা এবং ফিরোজ কবীর ডলারের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, ইশানা খান, সানজিদা তন্ময়, ফজলুর রহমান বাবু প্রমুখ।
প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধছেন জন আব্রাহাম ও ইলিয়ানা ডি’ক্রুজ। আনিস বাজমি পরিচালিত ‘পাগলপান্তি’ ছবিতে অভিনয় করবেন তারা। চলচ্চিত্রটি হবে কমেডি ঘরানার। ফেব্রুয়ারিতে ছবির দৃশ্যধারণের কাজ শুরু হবে। আর মুক্তি দেওয়া হবে ডিসেম্বর মাসে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। এর আগে ২০১৫ সালে আনিস বাজমির পরিচালনায় জন আব্রাহাম আর অনিল কাপুর অভিনয় করেছিলেন ‘ওয়েলকাম ব্যাক’ ছবিতে।
