মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২২:২৯

বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক হাসান

আজ মঙ্গলবার পলাশ থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক হাসানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের নিজ বাড়িতে কোরআন খতম, দোয়া মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ, সহযোগী অঙ্গসংগঠন, ঘোড়াশাল পৌরসভার সব বীর মুক্তিযোদ্ধাসহ বেলা ১১টায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং আত্মার মাগফিরাত কামনা করা হবে। বিকাল ৪টায় ঘোড়াশাল ডাকঘর অফিসের সামনে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। তাছাড়া থানার প্রতিটি ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।