সোনারগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনাসভা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২২:৩২

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষ্যে  সোনারগাঁওয়ের বারদীতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার বারদী মাঠে আয়োজিত অলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল। বারদী ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংঠনের উদ্যোগে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম-আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য নুরজাহান বেগম প্রমুখ।