কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ফুটবল খেলবে বাংলাদেশ দল

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২১:০৬

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফিফার ডিসেম্বরের ফ্রেন্ডলী ম্যাচ খেলার সময়সীমা কাজে লাগাতে না পারলেও মার্চেরটি কাজে লাগাতে চাইছে। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চে বাংলাদেশ ফুটবল দল নতুন বছরের প্রথম আন্তর্জাতিক ফ্রেন্ডলী ম্যাচ খেলবে। সম্ভাব্য সূচি আগামী ৯ মার্চ। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এটি ৯ মার্চ হবে আশা করছেন। বাংলাদেশ ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে গতকাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কম্বোডিয়ার সঙ্গে জাতীয় দলের ম্যাচ হলে এটা ফিফার র্যাংকিংয়ে ভূমিকা রাখবে। সেই সঙ্গে জাতীয় দলটাও সেট করা যাবে।

উল্লেখ্য, ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২। এই স্থানটি আরও উপরে নিয়ে যেতে চান কোচ।