ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে অনুমোদন দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা। ইইউ’র ২৭ টি দেশের রাষ্ট্রদূতদের এই অনুমোদনে শেষ পর্যন্ত চুক্তির পথ প্রশস্ত হলো। কাল বুধবার ব্রিটেনের পার্লামেন্টে এই বিলটি পাসের জন্য উপস্থাপন করা হতে পারে। এরপর পহেলা জানুয়ারি বিলটি আইনে পরিণত হতে পারে। প্রায় নয় মাস ধরে আলোচনায় বিভক্তি কাটিয়ে সম্প্রতি বাণিজ্য চুক্তিতে সম্মত হয় দুই পক্ষ। আজ মঙ্গলবার ইইউ’র ২৭ সদস্যভুক্ত রাষ্ট্রের সরকার চুক্তিটি লিখিতভাবে অনুমোদন করবে বলে জানা গেছে। -বিবিসি
