১০৬তম জন্মজয়ন্তীতে জয়নুল আবেদিনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি 

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১৮:৩৪

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৬ তম জন্মজয়ন্তীতে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটে তার সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। 

ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, ঢাবি শিক্ষক সমিতি, চারুকলা অনুষদ এবং অন্যান্য সংগঠন এ শ্রদ্ধা নিবেদন করেন। 

তবে মহামারি করোনা পরিস্থিতির কারণে এ বছর জয়নুল উৎসবে আয়োজিত অনুষ্ঠানসমূহ ভর্চুয়ালভাবে করা হয়েছে।  

ইত্তেফাক/এএএম