টাঙ্গাইল-৫ আসনে ‘নৌকা’ চান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মান্নানের পুত্র

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২২:০৯

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর আজীবন সহচর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পরিচালক, মুজিবনগর সরকারের মুখপত্র ‘জয়বাংলা’ পত্রিকার সম্পাদক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী আবদুল মান্নানের ছেলে যুবনেতা আনিসুল মান্নান শাহেদ এবার টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান। তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শাহেদ মান্নান ২০০৮ সালে ও ২০১৪ সালে দলীয় মনোনয়নপত্র কিনেও দলের টিকিট পাননি। তিনি টাঙ্গাইলে শেখ ফজিলাতুননেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতাদের অন্যতম। ’৯০ এর আন্দোলনে ঢাকা কলেজের ছাত্রনেতা হিসেবে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ঢাকা কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের ভিপি প্রার্থী ছিলেন। বর্তমানে তিনি রাজধানীর এলিফ্যান্ট রোডে ‘ইস্টার্ণ মল্লিকা’ মার্কেটের মালিক সমিতির সাধারণ সম্পাদক।