মদন (নেত্রকোনা) সংবাদদাতা
আসছে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংবাদিক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল শনিবার মদন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম ফোরাম কেন্দ্রীয় কার্যকরী সংসদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও মদন প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন তালুকদার উজ্জ্বল উপজেলা চেয়ারম্যান পদে প্রচারণা শুরু করেন। এ সময় মদন প্রেসক্লাবের সভাপতি মো. আল আমীন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোতাহার আলম চৌধুরী, সাধারণ সম্পাদক আল মাহবুব আলম, যুগ্ম সম্পাদক মো. সাকের খান, অর্থ সম্পাদক তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
