ইরানে নিজস্ব টিকা দিয়ে মহামারির বিরুদ্ধে লড়াই

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ০০:৫২

ইরান এই প্রথম নিজেদের তৈরি এক করোনা ভাইরাসের টিকা নিয়ে মানবদেহে পরীক্ষা শুরু করেছে। ইরান বলছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাইরে থেকে টিকা আনতে না পারলেও নিজেদের উদ্ভাবিত টিকা দিয়েই তারা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়বে। ইরানের উদ্ভাবিত এই টিকার নাম রাখা হয়েছে কোভ-ইরানব্লেসিং। সেতাদ নামের একটি বিরাট রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের একটি কোম্পানি, শিফা ফার্মড এই টিকা উদ্ভাবন করেছে। সফলভাবে এই টিকার পরীক্ষা শেষ হলে প্রতি মাসে তারা এক কোটি বিশ লাখ ডোজ টিকা উত্পাদন করতে পারবে। -বিবিসি