ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের ভূঞাপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জাতীয় বিদ্যুত্ শ্রমিক লীগের জেলা সভাপতি আব্দুল লতিফ প্রার্থিতা ঘোষণা করে শনিবার ভূঞাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল দর্পণ, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সহ-সভাপতি আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সোহাগ, মহিলা সম্পাদিকা রহিমা আক্তার, জেলা শ্রমিক ফেডারেশনের প্রচার সম্পাদক হারুন অর রশিদ হারুন প্রমুখ।
