ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘বাংলাদেশে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের ধারণার ওপর টেলিভিশন অুনষ্ঠানের প্রভাব : হূদয়ে মাটি ও মানুষ-এর ওপর একটি সমীক্ষা’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি অর্জন করেছেন শেখ মোহাম্মদ শফিউল ইসলাম। সম্প্রতি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তার পিএইচডি অনুমোদন দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম রহমানের তত্ত্বাবধানে গবেষণার কাজ সম্পন্ন করেন। বর্তমানে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক এবং ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান। -প্রেস বিজ্ঞপ্তি
