পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
শনিবার ভোরে পাঁচবিবি থানা পুলিশ অপহূত হারেছ উদ্দিনকে (৭০) আওলাইয়ের একটি মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে। এছাড়া পুলিশ অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাঁশখুর গ্রামের সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক ও বর্তমান ইউপি সদস্য আব্দুল বারিক মণ্ডল দুলালকে আটক করেছে।
মামলার তদন্তকারী এসআই আমিনুল ইসলাম জানান, ১৪ জানুয়ারি রাতে হারেছ উদ্দিনকে বাঁশখুর মাঠের একটি শ্যালো ঘর থেকে অপহরণকারীরা অপহরণ করে নিয়ে যায়। এরপর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় থানায় অভিযোগ হলে পুলিশি বিশেষ অভিযানে হারেছ উদ্দিনকে উদ্ধারসহ অপহরণের অভিযোগে তাদের আটক করা হয়। পাঁচবিবি থানার ওসি মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
