সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২১:৪৯

রেডক্রিসেন্টের ৫শ’ শীতবস্ত্র বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিট শনিবার দুস্থ ও অসহায়দের মাঝে ৫শ’ শীতবস্ত্র বিতরণ করেছে।

রেডক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিট চত্বরে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. আরিফুর রহমান রকেট। রেডক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী, সেক্রেটারী গোলাম হক্কানী, প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ প্রমুখ।

সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে ‘তিতাস সমাজ কল্যাণ পরিষদ’ এর উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলার নয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫ শতাধিক ব্যক্তির মাঝে গত ১৩ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত এগুলো বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন তিতাস সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মহিউদ্দিন শিকদার, যুগ্ম সম্পাদক আলামিন হোসাইন ও মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, সদস্য মো. ইউনুস মিয়া, রমজান আলী, শাকিল শিকদার, ইব্রাহিম খলিল, রাসেল ভুঁইয়া, আল আমিন, আ. মতিন, শাহিন আহমেদ, বাবু প্রমুখ।

শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি ‘মানবতার সেবায় আমরা’ শ্লোগানে শনিবার গোপালগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন ১৯৮৫-৮৬ ব্যাচ পাঁচটি স্থানে শিক্ষার্থীদের মাঝে ২শ ৫০টি কম্বল বিতরণ করেছে। এ সময় সংগঠনের সভাপতি অহিদুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম বাদল, অ্যাডভোকেট সামসুন্নাহার, কোষাধ্যক্ষ সিলভিয়া আক্তার চিনা, কোর্ট মসজিদের  মোহতামিম মুফতি মোঃ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা শারীরিক শিক্ষক সমিতির কমিটি গঠন

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা শনিবার মনোহরঞ্জে বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। উপজেলার লক্ষণপুর নূরুল হক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সর্বসম্মতিক্রমে বিপুলাসার আহমদ উল্ল্যাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এএইচএম শহীদ উল্ল্যাহকে সভাপতি ও লালচাঁদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ নূরুননবী চৌধুরী সেলিমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি উত্তরহাওলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আমীন শরীফ, সহ-সম্পাদক নাথেরপেটুয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মোঃ আহসান হাবীব প্রমুখ।

ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা

রংপুর অফিস রংপুর ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা শনিবার দুপুরে রাধাবল্লভ সমিতি ভবনে অনুষ্ঠিত হয়েছে। রংপুর ডায়াবেটিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) ড. মুহম্মদ রেজাউল হকের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি ড. হামিদুল হক খন্দকার, কোষাধ্যক্ষ আবুল কাশেম, নির্বাহী সদস্য জয়নাল আবেদীন, অধ্যাপক ডা. মোঃ আব্দুর রউফ, অধ্যাপক ডা. মোঃ নওয়াজেস ফরিদ, আজীবন সদস্য শাহিদা রহমার জোসনা প্রমুখ।

মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশাল উন্নয়ন ফোরামের উদ্যোগে এবং হাজী নূরুদ্দীন খাঁন ওয়েল ফেয়ার ট্রাস্টের সহযোগিতায় অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। স্থানীয় রেডিয়েন্ট ক্যাডেট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ওই বৃত্তি পরীক্ষায় ত্রিশাল উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ৮৪ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন ত্রিশাল উন্নয়ন ফোরামের মহাসচিব মেজর প্রকৌশলী আসাদুল হক (অব.), বিশিষ্ট কলামিস্ট ও কৃষি প্রযুক্তি কেন্দ্রের পরিচালক কৃষিবিদ নিতাই চন্দ্র রায় ও রেডিয়েন্ট ক্যাডেট কলেজের ভাইস প্রিন্সিপাল মো. মামুন মিঞা প্রমুখ। 

আদিবাসীদের মধ্যে কম্বল বিতরণ

বালয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা শুক্রবার রাতে বালিয়াকান্দির জামালপুর ইউনিয়নে ২শতাধিক নারী-পুরুষ আদিবাসী পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে এ কম্বল বিতরণ করেন রাজবাড়ী জেলা প্রশাসক মো. শওকত আলী। কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আলমগীর হুসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা, জেলা প্রশাসনের এনডিসি মো. তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদক নির্মূলে অ্যাকশন প্লান বাস্তবায়নে মতবিনিময়

আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা মাদক নির্মূলে অ্যাকশন প্লান হাতে নিয়েছে আটঘরিয়া উপজেলা প্রশাসন। মাদকের ভয়াবহ আগ্রাসন রোধে অ্যাকশন প্লান বাস্তবায়নের লক্ষ্যে শনিবার আটঘরিয়ায় মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আকরাম আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনার জেলা প্রশাসক মো. জমিস উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনার পুলিশ রফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক পারভীন আক্তার।

মৃত ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর মাঝে অনুদানের চেক হস্তান্তর

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা শনিবার বড়াইগ্রামে ২০১৮ সালে মৃত ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।  উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন নয়জন শিক্ষক-কর্মচারী ও তাদের প্রতিনিধিদের মাঝে এসব চেক হস্তান্তর করেন। এ উপলক্ষে বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে সমিতির সভাপতি প্রধান শিক্ষক ওয়াসেক আলী সোনারের সভাপতিত্বে আয়োজিত সভায় সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সমিতির বার্ষিক প্রতিবেদন এবং প্রধান শিক্ষক শামসুর রহমান শাহীন সংশোধিত গঠনতন্ত্র উপস্থাপন করেন।

আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে শনিবার। সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাকের আলমডাঙ্গা উপজেলা সংবাদদাতা ফিরোজ ইফতেখারকে সভাপতি ও দিকদিগন্ত.কম এর সিনিয়র রিপোর্টার এমদাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে  ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি সাংবাদিক নুহু আব্দুল্লাহ, গোলাম সরোয়ার শামিম, সালেহ মাসুদ লিপু, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কাজল রানা, অর্থ বিষয়ক সম্পাদক তরিকুর ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক রহিদুল ইসলাম রহিত, সহ-প্রচার সম্পাদক ইসরাফিল হোসেন প্রমুখ।

কৃতী শিক্ষার্থীদের সম্মাননা

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলার দাউদিয়ারপাড়ায় জনকল্যাণমূলক সংগঠন আকন্দ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার দুপুরে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা মেধা উত্সব ও দরিদ্র পরিবারদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি মো. খাজা নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর আলম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান শামসুল হক, জুমারবাড়ি ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী সাজু প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

ধামরাই (ঢাকা) সংবাদদাতা শুক্রবার সন্ধ্যায় ধামরাইয়ের রাজাপুর বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। সভাপতিত্ব করেন অধ্যাপক এলআর মল্লিক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেঘনা ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম, শিল্পপতি নজিবুর রহমান খান কাঞ্চন, খান এ্যাসোসিয়েট্স এর সিইও গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক এআর খান রানা প্রমুখ।

 

 

০