স্কুলশিক্ষক আমিনুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি মহিলা পরিষদের

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০০:৩৩

নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলার রাজবাড়ী এলাকায় স্কুলশিক্ষক আমিনুল ইসলাম তার স্ত্রীকে হত্যার পর লাশ কেটে লবণ মাখিয়ে রেখে লাশ গুম করার চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে করেছে মহিলা পরিষদের নেতৃবৃন্দ। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমৃলক শাস্তির দাবি জানিয়েছেন। গতকাল বুধবার বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদের মাধ্যমে এ তথ্য জানা যায়। 

মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ উদ্বেগের কথা জানান।