কাপ্তাইয়ে নূরুল হুদা কাদেরী স্মৃতিবৃত্তি প্রদান

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২১:৫১

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা

কাপ্তাই উপজেলা মিলনায়তনে গতকাল উত্সবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় নুরুল হুদা কাদেরী স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠান। রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও সনদপত্র তুলে দেন। ওয়াগ্গাছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশিদ কাদেরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ প্রমুখ।