বাঁশখালীতে পুলিশের ওপর হামলার ঘটনায় নারী আটক

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২১:৫৪

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের উপর হামলার ঘটনায় এক নারীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে বাঁশখালী থানাধীন পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ জলদী রঙ্গিয়া ঘোনা এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামী আটক করতে গিয়ে ওই নারীর হামালায় আহত হয়েছে বাঁশখালী থানার দুই এএসআই। আহতদের বাঁশখালী হাসপাতালে চিকিত্সার পর গুরুতর আহত এএসআই প্রদীপ চক্রবর্তীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে রেফার করেন কর্মরত চিকিত্সক।

বাঁশখালী থানার এএসআই নুর নবী টিপু জানান, চন্দনাইশ থানার একটি এটেম টু মার্ডার মামলায় মাল ক্রোকের আদেশ দেন বিজ্ঞ আদালত। আদালতের রায়ের ভিত্তিতে বাঁশখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ জলদী রুঙ্গিয়া ঘোনা এলাকার আসামি বাড়িতে গেলে সেখানে আসামির মা-সহ কয়েক জন নারী আমাদের উপর হামলা করে। এ হামলায় আমরা আহত হই। হামলাকারী ও আসামির মা শামসুন্নাহর (৪৫)-কে আটক করে থানা পুলিশ। এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, পুলিশের উপর হামলাকারী এক নারীকে আটক করা হয়েছে।