বিশ্বনাথে ব্যাডমিন্টন টুর্নামেন্টে উদ্বোধন

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২১:৫৪

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা

সিলেটের বিভিন্ন উপজেলা ও থানার ৩২টি টিমের অংশগ্রহণে ১ম আব্দুর রব ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুক্রবার রাতে শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি জুনেদ আহমদের সভাপতিত্বে ও ভাষ্যকার মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহনেওয়াজ চৌধুরী সেলিম, শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. কছির
আলী প্রমুখ।