গরিব মানুষকে কম খরচে উন্নতমানের চিকিত্সা দিতে হবে ---------- পাট ও বস্ত্রমন্ত্রী

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২২:০০

রূপগঞ্জ  (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেন, স্বাস্থ্য ব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। গ্রামের অসহায় ও গরিব মানুষ যেন কম খরচে চিকিত্সা সেবা পায় এ ব্যাপারে স্থানীয় বেসরকারি হাসপাতালের মালিকদের সুদৃষ্টি থাকতে হবে। শনিবার সকালে তারায় মন্ত্রীর বাসভবনে নারায়ণগঞ্জ বেসরকারি হাসপাতালের মালিক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় কম খরচে উন্নতমানের চিকিত্সা সেবা দিতে অঙ্গীকার করেন বেসরকারি হাসপাতালের মালিক পক্ষ।

জেলা বেসরকারি হাসপাতাল মালিক সমিতির উপদেষ্টা ও আল-রাফি হাসপাতালের চেয়ারম্যান লায়ন মীর আব্দুল আলীমের নেতৃত্বে উপস্থিত ছিলেন মালিক সমিতির সভাপতি ও মেমোরি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ফারুক ভূইয়া, সহ-সভাপতি ডাঃ হালিম ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি ডাঃ রুহুল আমিন, মায়ের ছায়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিপু দাস প্রমুখ।

অপরদিকে, ডিজিটাল ওয়ান ক্যাবল নেটওয়ার্ক এর পক্ষ থেকে পাট ও বস্ত্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান মকবুল হোসেন, ইউসুফ আলী, মনির হোসেন, হানিফ মিয়া, মহসিন মিয়া, সফিকুর রহমান, মামুন, রমজানসহ আরও অনেকে।