বাজেট ঘাটতি কমিয়ে এনেছে আর্জেন্টিনা

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২২:০৯

বাজেট ঘাটতি কমিয়ে আনতে সক্ষম হয়েছে আর্জেন্টিনা। ২০১৮ সালের প্রাথমিক হিসাব অনুযায়ী দেশটি জিডিপির ২দশমিক ৪ শতাংশে বাজেট ঘাটতি বেঁধে রাখতে সক্ষম হয়েছে। এর ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বেঁধে দেওয়া শর্ত পালন করতে সক্ষম হলো দেশটি। সিনহুয়ার সংবাদ অনুযায়ী, ২০১৮ সাল শেষে দেশটির বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। ২০১৭ সালে দেশটির জিডিপির ৩ দশমিক ৮ শতাংশ ছিল বাজেট ঘাটতি। দেশটির অর্থমন্ত্রী বলেছেন, ব্যাপক ঘাটতির ফলে আইএমএফ হতে ঋণ প্রত্যাশী ছিল আর্জেন্টিনা। এর জন্য ২ দশমিক ৭ শতাংশের নিচে বাজেট ঘাটতি বেধে রাখার শর্ত দেয় আইএমএফ। এই শর্ত পূরণের ফলে আগামী মার্চে ১০.৮ বিলিয়ন ডলার অর্থ ছাড় করবে সংস্থাটি।

মুদ্রা মানের ব্যাপক পতনের ফলে দেশটি আইএমএ-এর কাছে সহায়তা চায় আর্জেন্টিনা। গেল বছর ডলারের বিপরীতে দেশটির মুদ্রা পেসো অর্ধেক দর হারায়। আইএমএফ দেশটিকে ৫৬.৩ বিলিয়ন ডলার সহায়তা দিতে নানা শর্ত জুড়ে দেয়।