ক্যাপশন নিউজ

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২২:০৯

প্রাইম ব্যাংক সম্প্রতি রাজধানীর স্থানীয় একটি হোটেলে সদ্য নিয়োগপ্রাপ্ত ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনীদের জন্য দুই দিনব্যাপী ’ওরিয়েন্টেশন প্রোগ্রামের’ আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে প্রোগ্রামটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম হাবিবুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন

০০০

সম্প্রতি মেধাবী শিক্ষার্থীদের সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের বৃত্তি প্রদান অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তিসহ ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী ও মো. সিরাজুল হক উপস্থিত ছিলেন

০০০

ইউনিয়ন ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসা সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল এবং মো. নজরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

০০০০

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (এনআরবিসি) এর দু’দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন গতকাল শেষ হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান তমাল এস এম পারভেজ। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ। ২০১৮ সালে ২০১ কোটি ৭৫ লাখ টাকা পরিচালন মুনাফা করেছে ব্যাংকটি