জনগনের উদ্দেশে খোলা চিঠি লিখে নতুন বছর উদযাপন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি নতুন বছরে কঠোর পরিশ্রম করবেন বলে অঙ্গীকার করেছেন। চিঠিতে কিম ক্ষমতাসীন দলের ওপর আস্থা রাখা ও সমর্থন করায় জনগনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি গতকাল পারিবারিক সমাধিসৌধও পরিদর্শন করেন। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এই তথ্য জানিয়েছে। এর আগে গত অক্টোবেরে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভাষণে জনগণের আকাঙ্খা পূরণে ব্যর্থতার কথা স্বীকার করে কেঁদে ফেলেন কিম জং উন। নাগরিকদের কাছে সেই সময়ে ক্ষমাও চান তিনি। -রয়টার্স
