আদিবাসী অতীত তুলে ধরতে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতে পরিবর্তন

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ০৯:২৩

২০২১ সালের ১ জানুয়ারি থেকে নতুন জাতীয় সংগীত প্রচলনের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন জাতীয় সংগীতের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন।

পরিবর্তিত কথা অনুসারে, অস্ট্রেলিয়াকে তরুণ ও মুক্ত উল্লেখ করা হবে না। বরং থাকবে আমরা এক এবং মুক্ত, যা দেশটির দীর্ঘ দেশীয় ইতিহাসের প্রতিফলন ঘটাবে।

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর এই পরিবর্তনের ঘোষণা আকস্মিক হলেও সরকারের বিভিন্ন স্তরে এটিকে স্বাগত জানানো হয়েছে।

মরিসন বলেছেন, তিনি আশা করছেন এই পরিবর্তন ঐক্যের চেতনা সৃষ্টি করবে। গত বছরের শুরুতে নিউ সাউথ অয়েলস রাজ্যের নেতা গ্ল্যাডিজ বেরেজিকলাইন জাতীয় সংগীতে পরিবর্তন আনার সুপারিশ করেছিলেন।