বাবা হারালেন রাজ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১৯:৩১

নতুন বছরের শুরুটা আনন্দেই শুরু করেছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ১ জানুয়ারি প্রচারে এসেছে তার নতুন ধারাবাহিক নাটক ‘হিট’। কিন্তু একদিন না যেতেই কান্নায় থমকে গেলেন তিনি। 

আজ শনিবার (২ জানুয়ারি) রাজের বাবা মো. ছায়েদ আলী (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নরসিংদীর রায়পুরা উপজেলার খলিলাবাদ গ্রামে নিজ বাড়িতে সকাল ১১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

রাজের সহকারীরা ইত্তেফাক অনলাইনকে জানিয়েছেন, শনিবার সকাল থেকে এনটিভির ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস-এর শুটিং চলছিল। হঠাৎ ফোনে ভেসে েএলো দুঃসংবাদটি। মুহূর্তেই শুটিং ইউনিটের গাড়ি নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন রাজ। 

জানা গেছে, সৈয়দ আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত বছর বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় এনে হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন রাজ। 

বাবাকে হারানো রাজকে টেলিভিশন, চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের অনেকে সমবেদনা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ইত্তেফাক/ এমআর