নিয়ম ভেঙে বিপাকে ৫ ভারতীয় ক্রিকেটার

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ১৫:৫৪

অস্ট্রেলিয়া সফরে গিয়ে করোনা প্রটোকল ভেঙে বিপাকে পড়েছেন ভারতীয় পাঁচ ক্রিকেটার। তাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ ঘটনায় স্তম্ভিত ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্টও।

স্বাগতিক অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টে জয় পেয়ে ঘুরে দাঁড়ায় সফরকারি ভারত। বক্সিং ডে টেস্টের পর লম্বা বিরতিতে দু’দলই। সিডনি টেস্টের এখনো বেশ ক’দিন বাকি। তাই অনেকটা ফুরফুরে মেজাজেই আছেন তারা। যদিও অস্ট্রেলিয়ার কোভিড প্রটোকল অনুযায়ী হোটেলের বাইরে যাওয়ার অনুমিত নেই কারো। কিন্তু এবার সেই আইন ভেঙে বিপাকে পড়েছেন পাঁচ ভারতীয় টেস্ট ক্রিকেটার। 

অস্ট্রেলিয়া প্রবাসী এক ভারতীয় সমর্থকের সঙ্গে একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন রোহিত শর্মা, শুভমান গিল, পৃথ্বী শ, রিশাভ পন্ত এবং নভদ্বিপ সাইনি। সেই সমর্থকের টুইটারে দেওয়া এক ভিডিওর পর শুরু হয়েছে সমালোচনা। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে সিএ। 

বিষয়টিকে দুঃখজনক বললেও, তারা সবাই সামাজিক দূরত্ব মেনে চলেছেন বলে দাবি বিসিসিআইর।

ইত্তেফাক/এসআই