গেলো বছর বলিউড অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে আলোচনায় ছিলেন কঙ্গনা রানাওয়াত। গত বছর বেশ কয়েকটি বড় ঘটনা নিয়ে বিপাকে পড়েছিলোন এই অভিনেত্রী। নতুন বছরের শুরুতে বাংলো বাড়ি নিয়ে ফের বিপাকে পড়েছিন তিনি। সম্প্রতি বেশ দৌঁড়ঝাপ করেছেন কঙ্গনা। তার ফ্ল্যাটকে ‘বেআইনি’ বলে উল্লেখ করে মুম্বাইয়ের দেওয়ানি আদালত।
মুম্বাই শহরের খার অঞ্চলের ১৬তলা ভবনের ৫ম তলায় তিনটি ফ্ল্যাটকে ভেঙে একটি করেছেন কঙ্গনা। অনুমোদিত নকশা লঙ্ঘন করেছেন তিনি। তাই তার ফ্ল্যাটকে ‘বেআইনি’ উল্লেখ করেছেন আদালত। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।
২০১৮ সালের শুরু দিকে কঙ্গনার এ ফ্ল্যাট নিয়ে আপত্তি জানিয়েছিল বৃহন্মুম্বই কর্পোরেশন (বিএমসি)। পাশাপাশি তারা একটি নোটিশও জারি করেছিল। তাতে ফ্ল্যাটটিকে আগের কাঠামোতে ফিরিয়ে আনার জন্য বলা হয়েছিল। কিন্তু কঙ্গনা সেটি মানেননি। পাল্টা চ্যালেঞ্জ করেছেন নোটিশের। অভিনেত্রীর নোটিশের প্রেক্ষিত্রে বিএমসিকে স্থগিতাদেশ দিয়েছিলেন আদালত। গেল সপ্তাহে আবারও আদালতে আবেদন করেন কঙ্গনা। কিন্তু গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) আদালত সাফ জানিয়ে দেন, এ ব্যাপারে তারা হস্তক্ষেপ করবেন না। কারণ, নির্মাণটি বেআইনি।
Fake propaganda by Mahavinashkari government, I haven’t joined any flats, whole building is built the same way, one apartment each floor, that’s how I purchased it, @mybmc is only harassing me in the entire building. Will fight in higher court ???? https://t.co/4VBEgcVXf3
— Kangana Ranaut (@KanganaTeam) January 2, 2021
প্রসঙ্গত, এর আগে তার পালি হিলসের অফিস ভাঙার পদক্ষেপকে ‘বেআইনি’ বলে উল্লেখ করা হয়েছিলো। এখন দেখার পালা, খারের এই ফ্ল্যাটকে কেন্দ্র করে মহারাষ্ট্র সরকারের সঙ্গে কঙ্গনার সংঘাত কোন পথে যায়।
ইত্তেফাক/বিএএফ
