কানাডা প্রতিনিধি
কানাডা আবারো বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সুন্দর দেশ হিসেবে স্থান পেয়েছে। ব্রিটিশ-ভিত্তিক ভ্রমণ বিষয়ক ‘রাফ গাইডস’ পাঠকদের ভোটে বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলোর তালিকা প্রকাশ করেছে। যাতে প্রথমে রয়েছে স্কটল্যান্ড তারপরে ম্যাপল লিপের দেশ কানাডা।
তবে জীবন-যাপনের গুণমানে কানাডার অবস্থান বিশ্বে শীর্ষে। এই অর্জনের কারণ, কানাডার প্রাকৃতিক সৌন্দর্য, দর্শনীয় স্থান, ম্যাপল সিরাপ, আরামদায়ক জীবন-যাপন ইত্যাদি। এই তালিকায় এশিয়ার তিনটি দেশ স্থান পেয়েছে। ষষ্ঠতম স্থানে ইন্দোনেশিয়া, তেরোতম স্থানে ভারত এবং কুড়িতম দেশ ভিয়েতনাম।
এছাড়াও গত মাসে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি নির্বাচিত করেছে চারশ’ বছরের শহর কুইবেক সিটিকে। এদিকে গত সপ্তাহে কানাডাকে ভালোবাসার ২৫টি কারণ তুলে ধরেছে দেশটির একটি জাতীয় দৈনিক টুয়েন্টি ফোর আওয়ার্স টরেন্টো। কানাডাকে ভালোলাগার এবং ভালোবাসার ২৫টি কারণের মধ্যে প্রথম কারণ বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
