গণতন্ত্রের ছদ্মবেশে দেশে একদলীয় শাসন চলছে :ফখরুল

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২২:৪৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এ কোন সমাজে এলাম, কোন রাষ্ট্রে বাস করছি, যেখানে আমাদের রাজনীতিবিদরা ভোট ডাকাতির রেকর্ড ভাঙতে চান! আমাদের শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোট ডাকাতির যদি রেকর্ড ধরা হয় তাহলে বিএনপির রেকর্ড নাকি কেউ ভাঙতে পারবে না। তিনি কি এটা ভাঙতে চান? তারা এটা ভাঙতে চান বলেই ২০১৮ সালে চরম ভোট ডাকাতি করেছেন ভোটের আগের রাতে। এভাবে এগোতে থাকলে আমরা কোনো দিনই ১৯৭১ সালের স্বাধীনতার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়িত করতে পারব না। দেশে গণতন্ত্রের কথা বলা হয়, কিন্তু আসলে গণতন্ত্র নেই; একদলীয় শাসনব্যবস্থায় গণতন্ত্রের ছদ্মবেশে চলছে দেশ।

গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। স্মৃতি পরিষদের সভাপতি কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ও সদস?্যস?চিব শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম?্যান ডা.এ জেড এম জা?হিদ হাসান, বিএনপি নেতা আমানউল্ল­াহ আমান, খায়রুল কবির খোকন, হে?লেন জেরিন খান, চৌধুরী কামাল ইবনে ইউসুফের মে?য়ে চৌধুরী নায়াব ইউসুফ প্রমুখ।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ২০২০ সালে ৩০০ মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। এটি অন্য কেউ করেনি, করেছে সরকারের এজেন্সিগুলো। মির্জা ফখরুল বলেন, বাস্তবতা দেখতে গেলে আজকে বলা হচ্ছে— বাংলাদশ হাইব্রিড রেজিমের দেশ। এখানে গণতন্ত্র শংকর গণতন্ত্রে পরিণত হয়েছে। গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় শাসনব্যবস্থা চলছে দেশে। এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে?