পাকা রাস্তা নির্মাণের আবেদন

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২২:১৯

আমরা রাজবাড়ী জেলার ভরানিপুরের উকিলপাড়া গ্রামের অধিবাসী। এখানকার জীবনের বাড়ি থেকে দক্ষিণ-পশ্চিম দিকে মাত্র কোয়ার্টার মাইল এলাকায় রাস্তা না থাকায় বর্ষাকালে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। অথচ এই পথে প্রতিদিন হাজার হাজার ছাত্র-জনতা যাতায়াত করে। এটা পৌরসভার আওতাধীন একটি রাস্তা। তাই এই শুষ্ক মৌসুমে জরুরিভিত্তিতে পাকা রাস্তা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আবদুস সাত্তার

সজ্জনকান্দা, রাজবাড়ী