নববর্ষের প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে আইনমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ০১:০৮

ইংরেজি নববর্ষ-২০২১ এর প্রথম কর্মদিবসে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রবিবার (৩ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে শুভেচ্ছা বিনিময় করেন তিনি ।শুভেচ্ছা বিনিময়কালে কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন তিনি।

এ সময় উৎসবমুখর পরিবেশে মন্ত্রণালয়ের উভয় বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নতুন বছরের কেক কাটেন আইনমন্ত্রী। শেষে আইনমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের দপ্তরে মিষ্টির প্যাকেট পাঠানো হয়।

ইত্তেফাক/এমএএম/জেডএইচডি