রেডিসন ব্লু ফিটনেস সেন্টারে নারীদের জন্য ৫০% ছাড়

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২১:১৯

রাজধানীর রেডিসন ব্লু নারীদের ফিটনেস ও সুস্থতা নিশ্চিত করতে তিনটি উপভোগ্য প্যাকেজ তৈরি করেছে। অতিথিদের অনন্য অভিজ্ঞতা দিতে রেডিসন উইমেন রিট্রিটস নারীদের জন্য ১লা জানুয়ারী থেকে ৩০শে জুন পর্যন্ত ৫০% ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়াও অর্ধ-দিনের প্যাকেজগুলোর জন্য ট্যাক্স এবং পরিষেবা চার্জ বাদ দিয়ে ৩৫০০ টাকার প্যাকেজ ঘোষণা করেছে। প্যাকেজগুলোতে রয়েছে দশটি ইনডোর স্পোর্টস, আটটি স্পা থেরাপি এবং বিভিন্ন ধরণের ডাইনিং সুবিধা। এছাড়া আর্ট ফিটনেস সেন্টার, ফিনিশ সাউনা, হারবাল স্টিম রুম, টেনিস, বাস্কেটবল এবং ব্যাডমিন্টন কোর্টের সুব্যবস্থা রয়েছে। শীতকালে হোটেলের সুইমিং পুলের পানি আরামদায়ক করতে ৮৫ ডিগ্রি ফারেনহাইট বা ৩০ ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি