বিনিয়োগ আকর্ষণে অনলাইনভিত্তিক বিটুবি কনক্লেভ আয়োজন করবে ঢাকা চেম্বার

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২১:২০

বিদেশি ও যৌথ বিনিয়োগ আকর্ষণ এবং পণ্য ও সেবা আমদানিতে সাশ্রয়ী উত্স খুঁজে বের করার লক্ষ্যে আগামী ৫-৭ জানুয়ারি দেশে প্রথম বারের মতো ‘ডিসিসিআই বিজনেস কনক্লেভ ২০২০’ আয়োজন করবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। তিন দিনব্যাপী অনলাইন ভিত্তিক আয়োজিতব্য এ কনক্লেভে বাংলাদেশসহ ১০টি দেশের ২২৭টি ব্যাবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ বিটুবি (বিজনেস-টু-বিজনেস)’তে অংশগ্রহণ করবে।

অংশগ্রহণকারী দেশগুলো হলো : আলজেরিয়া, বাংলাদেশ, চীন, মিশর, ইথিউপিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, পোল্যান্ড, তুরস্ক এবং ভিয়েতনাম। অনুষ্ঠানের তিন দিনে সর্বমোট ১৭৬টি বিটুবি ম্যাচ-মেকিং অনুষ্ঠিত হবে, যেখানে দেশীয় ৯০টি প্রতিষ্ঠানসহ অন্যান্য দেশের ১৩৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দরা অংশ নেবে। এবারের আয়োজনে এ্যাপারেল ও টেক্সটাইল, হালকা প্রকৌশল, ওষুধ, চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, কৃষি ও খাদ্য পক্রিয়াজাতকরণ এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা খাত প্রভৃতি।