আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো ফলনের সম্ভাবনা দেখছেন রাজারহাটের সরিষা চাষিরা। কম খরচে অধিক লাভ হওয়ায় উপজেলার সাতটি ইউনিয়নে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে সরিষা চাষ। রাজারহাট কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১৯৬ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। সরিষা চাষি মোহাম্মদ আলী মণ্ডল এটম বলেন, এবার সরিষার বাম্পার ফলনের আশা করছি। উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আকতার জানান, সরিষা চাষে কৃষকরা যেভাবে আগ্রহ দেখাচ্ছেন তা অত্যন্ত ইতিবাচক। সরিষার আবাদ বৃদ্ধি হলে তেল জাতীয় ফসলের উত্পাদন বাড়বে এবং তেলের আমদানির নির্ভরতা কমে যাবে।
