জগন্নাথপুরে বিদ্যুত্স্পৃষ্টে এক জনের মৃত্যু

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২১:২৬

জগন্নাথপুরে বিদ্যুস্পৃষ্ট হয়ে মিলন মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মৃত্য হয়েছে। রবিবার দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল চারহাটি গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানায়, সে তার বাড়ির পাশে গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানবশত: বিদ্যুত্ সঞ্চালন লাইনে স্পৃষ্ট হন। বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি ইকতিয়ার উদ্দীন চৌধুরী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।