সাতক্ষীরায় রবিবার সকালে মাছের ঘের থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মল্লিক নাহিদ আরাফাত ওরফে রিংকু (২৪)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের গদাঘাটা মল্লিকপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত এনএসআই কর্মকর্তা মল্লিক আবদুল জব্বারের ছেলে।
সদর থানার ওসি মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। যুবকের মৃত্যুর রহস্য এখনো জানা যায়নি। তবে তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
