বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন মাটিরপুল নামক স্থান থেকে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। গতকাল রবিবার বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. আব্দুল্লাহ অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ তানভীর আহমেদকে (২০) আটক করে। আটককৃত তানভীর এয়ারপোর্ট থানাধীন মাকরকাঠি এলাকার আলাউদ্দিন হাওলাদারের ছেলে। র্যাব-৮-এর সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, এয়ারপোর্ট থানাধীন ২৭ নম্বর ওয়ার্ড নবগ্রাম রোড মাটিরপুলস্থ সার্ভিস ডেকোরেটর দোকানের সামনে ইয়াবা বিক্রিকালে তানভীর আহমেদকে আটক করা হয়। এই ঘটনায় মদকদ্রব্য আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
