সাভারে নিখোঁজের ছয় দিন পর সাজেদুল ইসলাম (১৮) নামের এক গার্মেন্টস শ্রমিকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল ভোরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচরের ধলেশ্বরী নদী থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ এক হত্যাকারীকে গ্রেফতার করেছে।
নিহত সাজেদুল নাটোর জেলার নলডাঙ্গা থানার বাশিলা মধ্যপাড়া এলাকার মোস্তাক শাহ্র ছেলে। সে তার বাবা মার সঙ্গে তেঁতুলঝোড়া ইউনিয়নের হরিণধরা এলাকার ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করত। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা কয়েকজনের নাম উল্লেখ করে সাভার থানায় মামলা করেছেন।
